মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

টিকটকের ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলবেনিয়া। গত মাসে এক টিনএজার নিহত হওয়াকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় শনিবার (২১শে ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

রামা বলেন, এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।

টিকটকের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে, নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করেছে অস্ট্রেলিয়া।

টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোর ওপর দায় চাপিয়ে রামা বলেছেন, এগুলো যুবকদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে। 

১৪ বছর বয়সী এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড হয়েছিল। এই নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

ওআ/

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250