মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, বাজারে যারা পেঁয়াজের দাম অযৌক্তিকভাবে নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন তিনি। তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সোমবার (১১ই ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

মাহবুব হোসেন জানান, দেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা ২০২৩’-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মাহবুব হোসেন।

তিনি জানান, বৈঠকে এদিন জামালপুর জেলার মাদারগঞ্জে সাড়ে ৩০০ একর জমিতে ‌‘মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেগুলো স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো ঢাকায় এনে সিলিন্ডারে করে ব্যবহার হচ্ছে এখন যদিও তা সামান্য। তাই এটাকে যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেট দেখলেই কমে যায় পেঁয়াজের দাম!

সচিব বলেন, কেবিনেট বৈঠক আর হবে কি হবে না সেটা এখনই বলা যাবে না। সরকার যদি মনে করে কোনো গুরুত্বপূর্ণ আইন বা বিষয় রয়েছে আলোচনার জন্য তখন কেবিনেট বৈঠক হতে পারে।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250