শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

পেন্সিলে হাতেখড়ি, কিন্তু কোথা থেকে এলো এই পেন্সিল?

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় সব শিশুদেরই হাতেখড়ি পেন্সিলে, তাই পেন্সিল চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। কিন্তু কেমন করে আবিষ্কৃত হলো এই মজার পেন্সিল? তাহলে জানা যাক সেই অজানা কথা।

১৫৬৪ সালে ইংল্যান্ডের কাম্ব্রিয়ার এক খনিতে প্রথম পেন্সিল আবিষ্কৃত হয়। এই খনি কোনো সোনা-দানা, কে হীরে-জহরতের খনি নয়। এটি হচ্ছে গ্রাফাইটের খনি। গ্রাফাইট হচ্ছে এক ধরনের কয়লা। এই গ্রাফাইটগুলো পরিষ্কার করে লম্বা আকারে কাটা হতো। তারপর হাতে বানানো কাঠের খাপে সেগুলো রেখে তৈরি হতো পেন্সিল। কিন্তু আমরা যাকে এখন পেন্সিল নামে ডাকি, তার নাম কিন্তু আবিষ্কারের পর প্রথমে ভুল দেয়া হয়েছিল। একে সিসার পেন্সিল বা ‘প্লামবাগো” বলে ডাকা হতো। আর এই ভুলটা করার কারণ হচ্ছে তখনো মানুষ জানতো না যে গ্রাফাইট হচ্ছে কয়লারই একটা জাত। কালো রঙের গ্রাফাইটের কিছু কিছু বৈশিষ্ট্য সিসার সঙ্গে একেবারেই মিলে যায় বলে একে কালো সিসাও বলা হতো।

আরো পড়ুন: সঠিক রঙের লিপস্টিক বেছে নেবেন যেভাবে

ভুল নাম দিলেও ইংরেজরা প্রথম দিকে লেখালেখির এই নতুন মাধ্যমটি দিয়ে একচেটিয়া ব্যবসা করেছিল । কারণ গ্রাফাইটের খনিগুলো ছিল তাদের দখলে। আর তখনো পৃথিবীর অন্য কোথাও গ্রাফাইট পাওয়া যায়নি। তাই কেউ কোনো পেন্সিলও বানাতে পারতো না। পরে জার্মানিতে পেন্সিল তৈরি শুরু হয়। এরপর ১৭৯৫ সালে নিকোলাস কন্টি নামে এক ফ্রান্সের নাগরিক পেন্সিল তৈরি করেন। প্রাচীন গ্রিক ও রোমানরা পেন্সিল ব্যবহার করতো বলে জানা যায় । আঠারো শতকের শেষের দিকে কাঠের ভেতর গ্রাফাইট ভরে কাঠপেন্সিল তৈরি করা হয় । মূলত উনিশ শতকের মাঝামাঝি সময়ে মেশিনে পেন্সিল বানানো শুরু হয়।

এম এইচ ডি/

পেন্সিল হাতেখড়ি লেখালেখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250