শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

প্রকাশ্যে রহস্যময় ‘প্রহেলিকা’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত 'প্রহেলিকা' সিনেমা।

সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে অভিনেত্রী বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে ২ মিনিটের রহস্যময় ট্রেলার প্রকাশ করেছেন।

 ট্রেলারে দেখা যায়, বুবলীর নানা রকমের রহস্যময় চরিত্র। যেখানে অনেক প্রশ্ন উঠে আসে। এ ছাড়া মাহফুজ আহমেদের অভিনয়ও দর্শকদের মুগ্ধ করেছে। ২ মিনিটের এই ভিডিও দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

'প্রহেলিকা'র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি।’

দীর্ঘ ৪ বছর পর 'প্রহেলিকা' সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ। তিনি বলেন, এটি হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলীকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশা করি ভালো কিছু পাবে দর্শক।’

আরো পড়ুন:বর্ণিল আয়োজনে ঈদের ‘আনন্দ মেলা’

সিনেমাটির প্রথম গান 'মেঘের নৌকা' এরই মধ্যে আলোচিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত 'প্রহেলিক' সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250