সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে : সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি।

রোববার (৭ই জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা সেটিসফাইড কী সেটিসফাইড না সেটা বলছি না। শুধু বলছি কোনো সহিংসতা হয়নি এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ।

আরো পড়ুন: বিপুল ভোটের ব্যবধানে জয়ী মাশরাফি

তিনি বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।

গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, এই মর্মে কোনো কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা পাবলিক বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কি না।



সিইসি জাতীয় নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250