বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

প্রথমবারের মতো এলপিএল খেলতে লঙ্কা যাচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে আসার পর এবার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক পেয়েছেন লিটন দাস। সেখানে সাকিব আল হাসানের দল গল টাইটানসের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। শনিবার (১২ আগস্ট) শ্রীলঙ্কা উদ্দেশে লিটনের দেশ ছাড়ার কথা রয়েছে।

এদিকে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় আছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার শরীফুল ইসলাম। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে তিনি শ্রীলঙ্কা গিয়েছেন। তবে এখনো কোনো ম্যাচ খেলেননি। ওদিকে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলে দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়। এবার লিটনের পালা। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাক পেলেন লিটন।

গত ৩০ জুলাই শুরু হয়েছে এলপিএল। এতে ৫ টি দল অংশগ্রহণ করবে। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল খেলা। এ সময় বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতি নেবে। সে প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষে তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা।

এলপিএল খেলার আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন।

এম.এস.এইচ/

ক্রিকেট লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250