বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

প্রধানমন্ত্রীর উপহার পেল হাতিয়ার মেধাবী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ২য় পর্যায়ে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই ) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এসব ট্যাব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক হারুন -অর -রশিদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খশরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মানছুরুল হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান সহকারী মিজানুর রহমান।

আরো পড়ুন: কলাগাছের তন্তুর শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে ১৭ টি মাদ্রাসা ও ২৫ টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব মোবাইল ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব মোবাইল ও ট্যাবলেট (ট্যাব) পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250