বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বরিশাল সিটি নির্বাচন

প্রধানমন্ত্রী আমাকে বরিশালবাসীর সেবার দায়িত্ব দিয়েছেন : খায়ের আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত- ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন একটি সেবা প্রতিষ্ঠান। আমি নির্বাচিত হতে পারলে ১২ জুনের পর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার মতামতেই চলবে বরিশাল সিটি করপোরেশন। ফিরিয়ে আনা হবে করপোরেশনের সেবার পরিবেশ। সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাবই। প্রধানমন্ত্রী আমাকে নগরীর বাসিন্দাদের সেবার দায়িত্ব দিয়েছেন।

গতকাল রবিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ড নির্বাচনি প্রধান কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গত ১০ বছরেও বরিশালবাসী কোনো মানবিক সেবা পায়নি। উলটো বঞ্চনার শিকার হয়েছেন। নির্বাচিত হলে এখানের সব সমস্যা মহাপরিকল্পনার মাধ্যমে সমাধান করা হবে। আমরা গড়বো নতুন একটি বরিশাল।

আরো পড়ুন: ভোলার ইলিশা-১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, মহিলা কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা ও কামরুন নাহান রোজি, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র প্রার্থী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড ও নতুন বাজার এলাকায় নৌকা মার্কার সমর্থন আদায়ে পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও দোয়া কামনা করেন।

এম/


 

প্রধানমন্ত্রী বরিশালব খায়ের আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250