সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

প্রশংসা কুড়াচ্ছে মিথিলা-নাসির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভাবনীয় সাড়া ফেলেছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।সিরিজটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা। শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বন্দনা।
কেউ বা গল্পের, নির্মাণের প্রশংসা করছেন আবার কেউ সঙ্গে অভিনয়শিল্পীদের অভিনয়ের গুণের কথা তুলে ধরছেন। অনেকেই বলছেন, নাসির ও মিথিলা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যা প্রশংসনীয়।
আরেকজন দর্শক লিখেন, এটি মিথিলার অভিনয় ক্যারিয়ারের সেরা কাজ হয়ে থাকবে। এত ডিটেলিং এবং নাটকীয়তা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা প্রশংসার দাবিদার। আর নাসিরের চরিত্রটি সবাই মনে রাখবে।
শিহাব শাহীন ওটিটিতে নিয়মিত বেশকিছু ভালো ভালো কাজ উপহার দিয়েছেন দর্শককে। কিন্তু কোয়ালিটির দিক দিয়ে হোক, অভিনয়ের দিক দিয়ে হোক, গল্পের বুনট ও চরিত্রায়নের দিক দিয়ে হোক, সব দিক দিয়েই মাইশেলফ অ্যালেন স্বপন শিহাব শাহীনের অন্যতম সেরা কাজ বলেই বিবেচিত হবে। মাইশেলফ অ্যালেন স্বপন ইজ জাস্ট টু গুড।
চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে দেখানো হয়েছে এই সিরিজে। ৬ পর্বের এই সিরিজে নাসির উদ্দিন খান-মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।
এম/
আরো পড়ুন:
হল ও দর্শক টানায় এগিয়ে শাকিব
 

ওয়েব সিরিজ রাফিয়াত রশিদ মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250