রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন কোল্ড ক্রিম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীত আসতে না আসতেই গা, হাত-পা ফেটে চৌচির। শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার না করলে ত্বক সুস্থ রাখার উপায় নেই। তবে বাজারে যেসব কোল্ড ক্রিম পাওয়া যায়, সেগুলোর দামও যেমন বেশি আবার ত্বকে স্যুট না করলেও বিপাকে পড়তে হতে পারে। তাই চাইলে ঘরেই তৈরি করতে পারেন কোল্ড ক্রিম।

বাজার থেকে কোল্ড ক্রিম না কিনে আপনি বাড়িতেই এটি বানাতে পারেন। হোমমেড কোল্ড ক্রিম তৈরি করুন প্রাকৃতিক উপাদান দিয়ে। এতে ত্বক কোমল থাকার পাশাপাশি ত্বকের জেল্লাও ধরে রাখবে।

হাতের কাছে নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল আর শিয়া বাটার থাকলেই তৈরি হয়ে যাবে কোল্ড ক্রিম। চাইলে পছন্দের এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : ঘাড় ও কাঁধে তীব্র ব্যথা? প্রতিকারের উপায় জেনে নিন

এজন্য একটি বড় পাত্রে প্রথমে পানি গরম করে নিন। তার উপরে আরও একটি পাত্র রাখুন। এই পাত্রে আধা ২ কাপ বাদাম তেল ও ১/৪ কাপ নারকেল তেল ঢেলে দিন। তার সঙ্গে ২ চামচ শিয়া বাটার মিশিয়ে মিশ্রণটি গলিয়ে নিন। খেয়াল রাখুন তেলের মধ্যে যেন পানি না ঢুকে যায়। এবার একটি চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। উপকরণগুলো একে-অপরের সঙ্গে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন।

এবার তেলের মিশ্রণের মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তরলটা মিশিয়ে দিন। পাশাপাশি ২-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েলও মিশিয়ে দিতে পারেন। এবার মিশ্রণটি চামচ দিয়ে ফেটিয়ে নিন।

এবার এই কোল্ড ক্রিম ভরে নিন কাচের শিশিতে। এই কোল্ড ক্রিম ত্বককে পুষ্টি জোগাবে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

এই কোল্ড ক্রিম আপনি পুরো শীতজুড়ে ব্যবহার করতে পারেন। ঠিকমতো সংরক্ষণ করে চার মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কোল্ড ক্রিম।

এস/ আই. কে. জে/ 

টিপস কোল্ড ক্রিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250