শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

প্রার্থিতা ফিরে পেয়ে ৩৫ জনের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে শনিবার (৯ই ডিসেম্বর)। গত ৫ই ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি জমা পড়েছে।

প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং শনিবার ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ই ডিসেম্বর) দুপুর ১টা নাগাদ ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ৩৫টি মঞ্জুর, ১৮টি না মঞ্জুর এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।

অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরো পড়ুন: দুই বিভাগের পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ

প্রার্থিতা ফিরে পাওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনে ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেব, যশোর-৩ মো. মহিদুল ইসলাম, যশোর-৫ মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এসি/ আই.কে.জে/



প্রার্থিতা ফিরে পেলেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250