বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০ *** আনন্দবাজার পত্রিকার দপ্তরে হিন্দুত্ববাদীদের হামলার কারণ কী, গেরুয়া ‘গুন্ডামি’ শিরোনাম ঘিরে কেন উত্তেজনা *** পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার দপ্তরে হামলা হিন্দুত্ববাদীদের *** জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ৬০৫ জন

ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে যাচ্ছে, খুঁজে বের করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

গণভবনে এইচএসসির ফল হস্তান্তরের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টিভি থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসএসসি ও এইচএসসিতে ছেলেরা কেন মেয়েদের তুলনায় পিছিয়ে যাচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে। আজ রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ বছরের এইচএসসির ফলাফল হস্তান্তরের পর তিনি তার বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'দেখা যাচ্ছে যে এ বছর ছাত্রীদের পাশের হার একটু বেশি। এটার জন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটির কথা। এখন তো উল্টো হচ্ছে।'

তিনি বলেন, 'ছেলেরা কেন পিছিয়ে থাকল, সেটা খুঁজে বের করতে হবে। প্রতি বছরই দেখছি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনো মেয়েদের পড়াশোনা করতে দেয় না।'

মেয়েরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ছেলেদের বলছি তোমরা পিছিয়ে থেকো না। তোমরা পড়াশোনা করে সমান তালে চলো, সেটাই আমরা চাই।'

এ বছর এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফলে মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় তিন দশমিক ৮১ শতাংশ বেশি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'জিপিএতেও মেয়েরা এগিয়ে। যা হোক আমি ছেলে-মেয়ে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।' এরপর প্রধানমন্ত্রী অনলাইনে ফলাফল প্রকাশের উদ্বোধন করেন। 

তিনি আরও বলেন, এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট খুঁজতে হয় না। আজ মোবাইল ফোনে ডিজিটাল পদ্ধতিতে ফল দেখা যায়। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। পরীক্ষায় যারা উর্ত্তীর্ণ হতে পারেনি, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

আই. কে. জে/ 

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে নতুন লড়াই শুরু জার্মানির

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250