বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ইমার্জিং এশিয়া কাপ

ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (রোববার, ২৩ জুলাই) দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি।

ইমার্জিং এশিয়া কাপে এখন পর্যন্ত দুবার শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও পাকিস্তান। এবার যারা জিতবে, তারাই বসবে শ্রীলঙ্কার কাতারে।

ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়েছিল পাকিস্তান ‘এ’ দল। পাকিস্তানের ৩২২ রানের জবাবে ২৬২ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। অন্য সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশ ‘এ’ দল হারে ৫১ রানে। ভারতের ২১১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬০ রানে।

পাকিস্তান ‘এ’ দল

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ওমাইর ইউসুফ, তৈয়ব তাহির, কাসিম আকরাম, মোহাম্মদ হারিস, মুবাসির খান, আমাদ বাট, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ খান, মেহরান মুমতাজ ও কামরান গুলাম।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৩ জুলাই ২০২৩)

ভারত ‘এ’ দল

সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোসে, ইয়াশ ধুল, নিশান্ত সিন্ধু, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, হার্শিত রানা, মানভ সুথার, হাঙ্গারগেকর, যুবরাজসিংহ দোদিয়া, প্রভসিমরান সিং, আকাশ সিং, নিতীশ রেড্ডি ও প্রদোশ পল।

এম/


পাকিস্তান ভারত ইমার্জিং এশিয়া কাপ ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250