মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ফাদার্স ডে-র দিন সবচেয়ে বড় উপহার পেয়েছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

শাহরুখ খান- সুহানা খান -ছবি: সংগৃহীত

সদ্যই অভিনয় জগতে পা রেখেছেন শাহরুখ-কন্যা সুহানা খান । জোয়া আখতারের দ্য আর্চিস- এ প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে দেখা যাবে সুহানাকে। আর গতকাল প্রকাশ পেয়েছে সুহানার প্রথম সিনেমার ট্রেলার। বাবা দিবসে মেয়ের থেকে এমন উপহার পেয়ে গর্বিত শাহরুখ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার ট্রেলার শেয়ার করে আনন্দ প্রকাশ করলেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফাদার্স ডে-র দিন সবচেয়ে বড় উপহার পেয়েছেন শাহরুখ খান। প্রকাশ্যে এসেছে সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা দ্য আর্চিস-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে কিং খান তা শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার ট্রেলার শেয়ার করে কিং খান লিখেছেন, ‘ফাদার্স ডে-তে আমার সন্তানের জন্য সবটুকু ভাল প্রার্থনা করছি। সমস্ত শিশু আর টাইগার বেবির জন্য শুভকামনা। দ্য আর্চিজ়’। এদিকে সুহানা বাবার সে পোস্টে মন্তব্য করেছেন, ‘তোমায় ভালবাসি।’

এর আগে,  সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করেছিলেন শাহরুখ খান। সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। শাহরুখ সেই পোস্টার শেয়ার করে, স্মৃতি হাতড়ে লিখেছিলেন,   ‘আমার মনে আছে, যখন আমার বয়স অল্প ছিল, (কয়েক মিলিয়ন বছর আগে) এই আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম। সবটাই নস্ট্যালজিয়া। এই ছবিটাকে অনেক অনেক শুভেচ্ছা, গোটা টিমকে বেস্ট অফ লাক।’

আরো পড়ুন: ‘প্রিয়তমা’য় শাকিবকে দেখে মুগ্ধ অপু বিশ্বাস

এই সিরিজে সুহানা ভিরোনিকা চরিত্রে অভিনয় করেছেন। বিট্টির চরিত্রে দেখা যাবে খুশি কাপূরকে। টাইগার বেবি ফিল্মসের প্রযোজনায় প্রকাশিত হবে এই সিরিজ। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250