মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ঘরের মাঠে সিঙ্গাপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে দুই ধাপ উন্নতি ঘটেছে টিম টাইগ্রেসদের। বর্তমান ফুটবল র‌্যাংকিং অনুযায়ী ১৪০ নম্বরে উঠে এসেছে সাবিনা খাতুনের দল।

শুক্রবার (১৫ই ডিসেম্বর) ফিফার হালনাগাদকৃত র‌্যাংকিং অনুসারে ১৪২ থেকে এগিয়ে ১৪০ এ অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার মধ্যে সাবিনা-মারিয়াদের সামনে রয়েছে ভারত (৬৫) ও নেপাল (১০৫) নম্বরে।

নভেম্বর মাসের প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২ নম্বরে। সিঙ্গাপুরের নারীরা ছিল ১৩০ নম্বরে। আজ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলার বাঘিনীদের অবস্থান ১৪০-এ। ফলে নতুন প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে তিনে।

ডিসেম্বরে নিজেদের মাঠে সিঙ্গাপুরকে ৩-০ এবং ৮-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। টানা দুই ম্যাচে বিশাল জয় পাওয়ায় প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। ফলে দুই ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

আরো পড়ুন: সিঙ্গাপুরকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

এদিকে প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের পর চতুর্থ দল হিসেবে সিংহাসনে বসার মর্যাদা পেল স্প্যানিশ নারীরা। তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড ও সুইডেন। তবে সেরা দশ থেকে ছিটকে গেছে লাতিন দেশ ব্রাজিল।

এসকে/ 

উন্নতি বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‌্যাঙ্কিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250