রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ফুল-ফ্রি স্কলারশিপে জাপানে পড়ার সুযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য দেশের শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান। স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য এ বৃত্তি দেবে দেশটি। বৃত্তির কেতাবি নাম ‘এডিবি স্কলারশিপ–২০২৪’। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়তে পারবে দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ে। 

সুযোগ-সুবিধা

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে

* প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ব্যয় ও আবাসন ভাতা প্রদান করবে

* এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার ভাতা

আবেদনের যোগ্যতা

* এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে;

* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে;

* একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;

* ডিগ্রি শেষ হওয়ার পর প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

আবেদন শেষ কবে

* আবেদনের শেষ সময় এ বছরের ১০ ডিসেম্বর।

আবেদন প্রক্রিয়া

শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই–মেইলে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এম.এস.এইচ/

জাপান স্কলারশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250