শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকায় সাহায্য মিলবে ফায়ার সার্ভিসের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, বন্যাজনিত কারণে ১০ আগস্ট দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৬০টি গাছ অপসারণ, ২টি ভূমিধস, ১১টি অগ্নিদুর্ঘটনা ও ৯টি অন্যান্য দুর্ঘটনায় অংশগ্রহণ করে ২ জনকে জীবিত ও ২ জনের মরদেহ উদ্ধার এবং ১০০ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে অতি বৃষ্টির কারণে বরিশাল বিভাগের বিভিন্ন রাস্তায় পড়ে যাওয়া ৯টি গাছ অপসারণ এবং ১টি অগ্নিদুর্ঘটনায় অংশ নিয়ে ২ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শাহজাহান শিকদার বলেন, কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম ১০ আগস্ট ভোর থেকে শুরু হয়েছে। সারা দেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সহযোগিতার জন্য হটলাইন নম্বর ১৬১৬৩ এবং নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

এ বিষয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, সব দুর্যোগে ফায়ার সার্ভিস মানুষের দুঃসময়ের বন্ধু। বরাবরের মতো দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সবাই যেন সহজে ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারে সেজন্য এই মনিটরিং সেল বন্যাকালীন সার্বক্ষণিক কাজ করবে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার সব কর্মকর্তার ছুটি বাতিল করে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশনসমূহ এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবাগ্রহণকারী সবাই দিবারাত্রি ২৪ ঘণ্টা বন্যা-সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন। 

আর.এইচ/ আই.কে.জে 

ফায়ার সার্ভিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250