মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমান *** সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা *** নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শুরু *** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি

বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যত অর্জন, তার প্রায় সবটাই ওয়ানডেতে। বাকি দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে অনেকটাই উন্নতি করেছে টাইগাররা। তবে ২০২৩ সালে তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে বেশি ভুগেছে এই ওয়ানডেতেই।

বিদায়ী বছরে দল সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তাইতো আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। মূলত একজন বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে তাকে দলে রাখা হয়েছে।

আকাশ চোপড়ার এই দলে সবচেয়ে বেশি ভারতের। নিজ দেশ থেকেই ৬ জন ক্রিকেটারকে বর্ষসেরা ওয়ানডে একাদশে রেখেছেন আকাশ। অথচ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার এই একাদশে নেই। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাঁধে।

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, সাকিব আল হাসান, মার্কো ইয়ানসেন, কুলদীপ যাদব, জেরাল্ড কোয়েটজে, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,  বিরাট কোহলি, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ সিরাজ।

এসকে/ 

সাকিব আল হাসান বর্ষসেরা ওয়ানডে দল আকাশ চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250