বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বর্ষসেরা ফুটবলারের খেতাব পেলেন হলান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

পিএফএ পুরস্কার হাতে আর্লিং হলান্ড। ছবি : টক স্পোর্ট

গত মৌসুমে দলকে ট্রেবল জেতাতে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড যে পারফর্মেন্স করেছেন, তাতে প্রাপ্তি অবধারিত ছিল। সকলের ধরাছোঁয়ার বাইরে ছিলেন  নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। এবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব অনুমিতভাবেই পেলেন হলান্ড।

গত মৌসুমে পেপ গার্দিওলার দলের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন হলান্ড। যার স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২৯ আগস্ট) তাকে এ পুরস্কার দেয়া হয়। 

১৯৭৩-৭৪ মৌসুম থেকে পিএফএ ছেলে ও মেয়েদের বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে। ছেলেদের মধ্যে এবার হলান্ড জিতেছে বর্ষসেরার পুরস্কার। আর মেয়েদের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার স্ট্রাইকার র‌্যাচেল ড্যালে। আর মেয়েদের তরুণ বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন চেলসির লরেন জেমস। যেখানে ছেলেদের তরুণ বর্ষসেরার পুরস্কারটি উঠেছে আর্সেনালের বুকায়ো সাকার হাতে।

আরো পড়ুন: আল হিলালে যেসব গাড়ি পাচ্ছেন নেইমার

গত মে মাসে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা ফুটবলার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন হলান্ড। ফুটবলারদের ভোটে সেরা হওয়ার পথে হলান্ড পেছনে ফেলেছেন সতীর্থ কেভিন ডে ব্রুইনে ও জন স্টোনস, আর্সেনালের মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা ও টটেনহ্যাম হটস্পারের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইনকে।

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে প্রথম মৌসুমেই এমন পুরস্কার পেয়ে খুশি হলান্ড। পুরস্কার জেতার পর নরওয়েজিয়ান স্ট্রাইকার বলেন, এটি আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনো ভাবিনি।

এসকে/

নেইমার ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি আর্লিং হলান্ড বর্ষসেরা ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250