বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ এবার লঙ্কানদের ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ এখন জুলিয়ান উড। ছবি: ফাইল ছবি

পাওয়ার হিটিং কোচ হিসেবে এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করেছিলেন জুলিয়ান উড। তখন বিসিবিতে তাকে স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার বাংলাদেশের সাবেক পাওয়ার হিটিং কোচকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে উড নিয়োগ পেয়েছেন। তার সঙ্গে এক বছরের চুক্তির কথা গতকাল (৪ঠা অক্টোবর) নিশ্চিত করেছে এসএলসি। ১লা অক্টোবর থেকে তার চুক্তি কার্যকর করা হবে। পাওয়ার হিটিং কোচ হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন উড। জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি—সব ধরনের ক্রিকেটেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ বছরের শুরুতে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছিলেন উড। ইংল্যান্ড জাতীয় দলের পাশাপাশি কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্সে কোচের দায়িত্ব পালন করেছিলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

উডের পাশাপাশি শ্রীলঙ্কার কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন রেনে ফার্ডিনান্ডস। দুই বছরের চুক্তিতে ফার্ডিনান্ডসকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি। স্পিন বোলিংয়ের অনুশীলন, ম্যাচ প্রস্তুতি, পারফরম্যান্স বিশ্লেষণ, খেলোয়াড়দের উন্নতিতে সহায়ক ভূমিকা ফার্দিনান্ডস পালন করবেন বলে এসএলসির আশা। এসএলসি এক বিবৃতিতে বলেছে, ‘ইউনিভার্সিটি অব ওয়াইকাতো থেকে বায়োমেকানিকসে পিএইচডি করেছেন তিনি। ক্রিকেটের পারফরম্যান্সের উন্নতিতে তিনি তার বৈজ্ঞানিক চিন্তাভাবনা কাজে লাগাবেন।’

জুলিয়ান উড ব্যাটিং কোচ হচ্ছেন থিলিনা কান্ডাম্বির পরিবর্তে। ২০২৩-এর ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্বে আছেন কান্ডাম্বি। ফার্দিনান্ডস নিচ্ছেন পিয়ান বিজেতুঙ্গের জায়গা। ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন বিজেতুঙ্গে। ধারণা করা হচ্ছে, এ বছরের জুলাইয়ে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পরই এসএলসি এমন সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা নিজেদের মাঠেই সিরিজটি হেরেছিল।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250