শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

মার্কিন গবেষনা

বর্ষায় মশার কামড় থেকে বাঁচার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্ষার এই মৌসুমেই বেড়ে যায় মশার আধিপত্য। আর মশার আধিপত্য বেড়ে যাওয়া মানেই মশার কামড়ে মশাবাহিত রোগের বিস্তার দ্রুত ঘটা। এমন পরিস্থিতিতে মশা থেকে কীভাবে নিরাপদ দূরত্বে থাকতে পারবেন, তা হয়তো অনেকেই জানেন না।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে দেশে বৃষ্টি হওয়ার পরিমাণ বেশি। আর এ সুযোগেই বাড়তে শুরু করে মশার সংখ্যা।

রাস্তা কিংবা ঘরের বারান্দায় জমে থাকা পানি, গাড়ির চাকায় বৃষ্টির জমে থাকা পানি, ফুলের টবে জমে থাকা স্বচ্ছ বৃষ্টির পানিতে মশা বিশেষ করে ডেঙ্গু মশা দ্রুত বংশ বিস্তার করে।

তাই অন্য ঋতুর তুলনায় বর্ষা ঋতুতে মশার সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। মশার পরিমাণ বেড়ে  যাওয়া মানেই ঘরসহ বাইরে কোনোখানেই মশা থেকে এবং মশার কামড় থেকে নিস্তার নেই।

মশার কামড়ে সম্প্রতি বেড়ে গেছে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব। বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপও। এমন পরিস্থিতিতে মশার কামড় থেকে কীভাবে বাঁচবেন?

এ বিষয়ে সম্প্রতি তথ্য দিয়েছে আমেরিকার ‘ইউনাইটেড স্টেটস ইনভাইরোনমেন্টাল প্রটেকশন এজেন্সি’র গবেষকরা। তারা বলছেন, মশা জন্ম নিতে পারে এমন স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করে ফেলুন।

সুইমিং পুলের পানি নিয়মিত সারকুলেটেড করতে হবে। মশার কামড় থেকে বাঁচতে এ সময় ফুল হাতার জামা ও ফুলপ্যান্ট পরতে হবে।

আরো পড়ুন: বাদুড় দিয়ে মহামারীর রহস্য উদঘাটনের চেষ্টা

ত্বকের সাথে লেগে থাকে এমন পোশাক এ সময় না পরার পক্ষেই মতামত দিচ্ছেন তারা। তাদের অভিমত, ত্বকের সাথে লেগে থাকে এমন পোশাক পরলে মশার কামড় থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাই এসময় পরতে হবে ঢিলেঢালা পোশাক।

রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকরা। তারা আরও জানিয়েছেন, বাড়ির বিভিন্ন ঘরে হলুদ রঙের বাতির ব্যবহার নিশ্চিত করুন। এ রঙের আলোতে বাড়িতে মশাসহ পোকামাকড়ের আনাগোনা কম হয়।

এম এইচ ডি/

বর্ষা মশা ভাইরাস জ্বর ডেঙ্গু জ্বর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250