বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

বাংলাদেশে আসা বিশ্বকাপ ট্রফি নকল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বকাপের আসল ট্রফি পাঠানো হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই জায়গা করে নিয়েছে আলাপ আলোচনা। কারণ পদ্মাসেতু এবং বাংলাদেশ ঘুরে গিয়েছে যে ট্রফি, ভারতে তাজমহলের সামনে সেই একই ট্রফি দেখা যায়নি।  

বিষয়টি শুধু সাধারণ দর্শকদের মধ্যেই না, জায়গা করে নিয়েছে গণমাধ্যমেও। কিন্তু আসল ট্রফি কোনটি তা নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। অনেকের মতে বাংলাদেশে আসেনি আসল বিশ্বকাপ শিরোপা। 

বিতর্কের উৎস বিশ্বকাপের মূল ভিত্তির অংশে থাকা শিল্ড থেকে। বাংলাদেশে আসা ট্রফিতে একটিমাত্র শিল্ড দেখা গেলেও তাজমহলের সামনে রাখা ট্রফিতে ছিল একাধিক শিল্ড। মূলত এই শিল্ডে বিশ্বকাপ জয় করা দলের নাম খোঁদাই করে রাখা হয়। এখন প্রশ্ন, এই দুই ট্রফির মাঝে কোনটি আসল আর কোনটিই বা নকল। 

উত্তর হলো, ভারতে তাজমহলের সামনে থাকা ট্রফিই মূল বিশ্বকাপ ট্রফি। যেখানে বিশ্বকাপের সব জয়ী দলের নাম উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশে এসেছিল বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি। যদিও এই ট্রফিই বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পরেও এই নিয়ে বিতর্ক শুরু হয়। সেবার মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া শিরোপায় ছিল একটিমাত্র শিল্ড। এমনকি ২০১৯ সালে বিশ্বকাপেও ইয়ন মর্গ্যানের হাতে দেখা গিয়েছে এক শিল্ডের বিশ্বকাপ। 

আর.এইচ

বিশ্বকাপ ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250