মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিটার হাস জানান

বাংলাদেশে সংঘাতমুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

বৈঠক শেষে কথা বলছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস - ছবি: সুখবর

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সংঘাতমুক্ত হোক, সেটিই যুক্তরাষ্ট্রের চাওয়া। 

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

পিটার হাস বলেন, নির্বাচনে গণমাধ্যমসহ সকলের নিরাপত্তা প্রয়োজন। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগের কার্যালয়ে আজকের এই বৈঠক বলে জানান এই মার্কিন রাষ্ট্রদূত। 

এর আগে সকাল সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল ১১টা ১০ মিনিটে মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে দুজনের মধ্যে বৈঠক শুরু হয়।


এম/

আরো পড়ুন: ডিজিটাল বাংলাদেশ নিয়ে সমালোচনাকারীরাই এখন বেশি সুবিধা নিচ্ছে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র পিটার হাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250