রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ ডিএমপির *** প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালবেলা বিকৃত সংবাদ প্রচার করছে: ইশরাক *** আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাক *** রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি *** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ, আবেদন ফি ১০০০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি  ৯২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নেবে। আগ্রহীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কোর্সের নাম:  ৯২তম বিএমএ

বয়সসীমা: ১ জুলাই ২০২৪ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৪ কেজি (১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে, উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ওজন ৪৬ কেজি (১০০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):

(ক) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনও একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌‘ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা, ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(গ) ২০২৩ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীদের ক্ষেত্রে: নিয়মিত এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/ ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রার্পত হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান কোনায় ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: ১০০০ টাকা। টেলিটক, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ, ভিসা বা মাস্টার কার্ড, নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250