শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

বাংলা শিখছেন শাকিব খানের মার্কিন নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

শাকিব খানের ‘রাজকুমা’র সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনী কফি। ২০২২ সালের মার্চের এক সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে এর জমকালো মহরত অনুষ্ঠিত হয়।  

এর মধ্যে এক বছরের বেশি সময় কেটে গেলেও ছবির কাজ শুরু হয়নি। শাকিব খান ব্যস্ত হয়ে পড়েন ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ে। হিমেল আশরাফের পরিচালিত ছবিটি মুক্তি পায় গেল ঈদুল আজহায়। এখনও ছবিটি দেশ ও বিদেশের বিভিন্ন সিনেমা হলে চলছে।

এবার শাকিব ‘রাজকুমার’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এটিও পরিচালনা করবেন হিমেল আশরাফ। ইতোমধ্যে তিনি ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির ঘোষণা দিয়ে রেখেছেন।

এদিকে কোর্টনি কফি মার্কিন নাগরিক হওয়ায় বাংলা বলতে পারেন না। কিন্তু তাকে ছবিতে বাংলা ভাষায় কথা বলতে হবে। সেজন্য ঘরে বসেই বাংলা ভাষা শিখছেন তিনি। 



বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনর্ণগুলো কাগজে লিখে দেয়ালে ঝুলিয়ে পাঠ নিচ্ছেন কোর্টনি কফি। সেটির একটি ছবিও তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমি শিখছি। 

কোর্টনির বাংলা ভাষা শেখার আগ্রহ দেখে ছবির মন্তব্যের ঘরে বাংলাদেশের নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। কেউ কেউ তো তাকে ‘রাজকুমারী’ বলেও সম্বোধন করছেন। 

ওআ/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250