মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বাণিজ্যিকভাবে মেট্রোরেল মতিঝিল যাবে ৩০ অক্টোবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার যানজট নিরসনে চালু প্রকল্পটির ওই অংশের উদ্বোধন করবেন। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।

তবে বাণিজ্যিকভাবে উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত ৩০ অক্টোবর চলাচল করবে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এজন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

ডিএমটিসিএলে’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর পর দিনই বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল করবে। আমরা সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। পুরো রুট চলাচলের জন্য আমাদের টেকনিকেল কিছু বিষয় পরীক্ষা করতে হয় এগুলো করছি।

ডিএমটিসিএল জানায়, এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের ‘সিস্টেম ইন্টিগ্রেশন’ কাজ সম্পন্ন হয়েছে। যে কারণে তিন দিন উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ ছিল।

মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচলে বাকি মাত্র ১২ দিন। বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনার জন্য এখন চলছে সিমিউলিটর টেস্ট। অর্থাৎ কোন স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে, ট্রাকের বিভিন্ন বাঁকে কীভাবে ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে এসব বিষয়ে চূড়ান্ত টেস্ট চলছে। বাণিজ্যিক যাত্রা শুরু হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে সে হোমওয়ার্কও চলছে কন্ট্রোল সেন্টারে।

কীভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা যাবে, কমিউনিকেশন প্রক্রিয়া, রেলের ট্রাক সব মনিটর করা যাবে এখান থেকে। এমনকি কোনো যাত্রীর কারণে ট্রেনের দরজা বন্ধ করা না গেলে এখান থেকে মনিটর করে ব্যবস্থা নিতে পারবে। বাণিজ্যিকভাবে চলাচলের আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরিদর্শন করবেন।
এসকে/

ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন মতিঝিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250