সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী দেশজুড়ে সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন পরবর্তী দুই দিনে দেশের ৩০ জেলায় সহিংস ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ও জামায়াত পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এ ছাড়া গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০ দশমকি ২৬ শতাংশ।

জে.এস/

১১ দলীয় জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250