শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

বারান্দা ছোট হলেও সাজানো সম্ভব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

অনেক বড় বারান্দাসহ বাসা এখন খুব কমই আছে। তাই ছোট বারান্দাতেই সখ মেটাতে হয় সকলকে। তবে চিন্তার কোনও কারণ নেই। আপনার ফ্ল্যাটের ছোট বারান্দাও সুন্দর করা সম্ভব। চলুন জেনে নিই কিছু সহজ উপায়:-

দেওয়াল ব্যবহার করুন- 

বেশি জায়গা না থাকলে বারান্দার দেওয়ালগুলো ব্যবহার করুন। ছবি, আয়না বা ঘর সাজানোর জিনিস দিয়ে সাজানো তাক তো ঝোলাতেই পারেন। কিন্তু লতানো গাছ রাখার কথাও ভাবুন। দেওয়াল জুড়ে ঝোপের মতো বড় হবে— এই ধরনের গাছ রাখতে পারেন। তাহলে বাড়ির বাগানের একটা আমেজ পাওয়া যাবে।

বসার ব্যবস্থা করুন- 

বারান্দায় বসে গল্প করতে বা চা-কফি খেতে কার না ভাল লাগে। তাই একটা বসার ব্যবস্থা অবশ্যই করবেন। ছোট্ট টেবিল আর দু’টো চেয়ার পাততে পারেন। খুব ছোট জায়গা হলে ফোল্ডিং চেয়ার-টেবিল কিনুন। যদি মনে হয়, তাতেও অসুবিধা হচ্ছে, তাহলে আরও একটা উপায় আছে। মাটিতে পাতার বড়সড় কুশন পাততে পারেন। সেগুলোর কভার মাঝে মাঝে বদল করলে বারান্দার সাজও বদলে যাবে।

গাছ লাগান যথেষ্ট-

 সবুজে মুড়ে দিন বারান্দার ধারগুলো। মাটিতে বেশি জায়গা না হলে নানা আকারের রংবেরঙের ঝোলানো টব লাগান। কাঠ বা আয়রনের গাছ রাখার দু’-তিন থাকি তাকও রাখতে পারেন বারান্দার একদিকে। তাহলে বেশি সংখ্যায় গাছ লাগাতে পারবেন। মরসুমি ফুলের গাছ লাগালে দেখতে সুন্দর লাগবে। তা ছাড়াও বোগেনভিলিয়ার মতো লতানো ফুলের গাছ লাগান।

আলো দিয়ে সাজান-

কৃত্রিম মোমবাতি দিয়ে সাজাতে পারেন বারান্দা। সন্ধের পর বন্ধুদের আড্ডা জমবে এখানেই। কিংবা বিশেষ দিনে পছন্দের মানুষের সঙ্গে রোম্যান্টিক ডিনারের আয়োজনও হয়ে যাবে আপনার প্রিয় বারান্দাতেই।

বাগানের মতো-

কৃত্রিম ঘাস লাগিয়ে অনেকেই এখন বারান্দাটা বাগানের মতো সাজান। পুরোটা না করলেও একদিকটা এভাবে সাজাতে পারেন। পাশে নুড়ি পাথর ছড়িয়ে দিন। বসার জায়গায় কার্পেট বা ডোরি পেতে দিন। একঘেয়েমি কাটবে।

এস/ আই.কে.জে/

বারান্দা সাজানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250