বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে মেয়ের বাবা ও কাজী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মাদারীপুরে ইতালি প্রবাসী ছেলের সঙ্গে মোবাইল ফোনে ১০ম শ্রেণির শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কাজীসহ বরের চাচা ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কুলপদ্বী এলাকায় অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেন সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালকিনি উপজেলার ভাটাবালী গ্রামের মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪৫), মাদারীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে মো. ওসমান শেখ (৪৪), কুলপদ্বী এলাকার মৃত আব্দুল খালেক কাজীর ছেলে ফারুক কাজী (৪৮)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, বুধবার সকালে ১০ শ্রেণির এক ছাত্রীর ভুয়া কাগজপত্রের মাধ্যমে বয়স বাড়িয়ে কাজী অফিসে বসে বিয়ে দেয়া হচ্ছে, এমন খবরে নজরদারি শুরু করেন মহিলা বিষয়ক কর্মকর্তারা। পরে কালকিনির ভাটাবালী গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে ইতালি প্রবাসী রুবেল চৌকিদারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তাৎক্ষণিক কাজীসহ বর ও কনের পরিবারের লোকজনকে আটক করেন কর্মকর্তারা। খবর দেয়া হয় সদর উপজেলা প্রশাসনকে। একপর্যায়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ফারুক কাজী, বরের চাচা জয়নাল হাওলাদার ও কনের বাবা ওসমান শেখকে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সহযোগিতায় তাদের পাঠানো হয় কারাগারে।

মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, পরিপূর্ণ বয়স হওয়ার আগেই কোন বিয়ে নয়। সরকারের এই পদক্ষেপ পালনে কঠোর অবস্থানে মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রশাসন। এই কাজ যারা করবে কাউকেই ছাড় দেয়া হবে না। 

আরো পড়ুন : দাঁত দিয়ে একসঙ্গে ৬ গাড়ি টেনে বিশ্বরেকর্ড

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মাদারীপুর সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে কোথায়ও বাল্য বিয়ের আয়োজন করা হলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে। আয়োজক, কাজীসহ সবাইকে আইনের আওতায় আসতে হবে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। গত দেড় বছরে এই উপজেলায় ৭৩টি বাল্য বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসকে/  

বাল্যবিয়ে ইতালি প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250