শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

বিগো লাইভের সঙ্গে মৌসুমীকে জড়িয়ে খবরে চটলেন ওমর সানী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনার পর আলোচনায় আসে ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ প্ল্যাটফর্ম নিয়ে। যেখানে বেশ সক্রিয় ছিলেন হিমু। নিষিদ্ধ এই প্ল্যাটফর্মে পছন্দের অভিনেত্রীকে দেখে অবাক হন ভক্ত-অনুরাগীরাও। কারণ বিগো অ্যাপে নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। 

হিমুর মৃত্যুর পর যখন বিগো লাইভ নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রচার হয়, এই প্লাটফর্মের সঙ্গে নাকি যুক্ত আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। 

প্রতিবেদনে দাবি করা হয়, বিগো লাইভে মৌসুমীর ভিডিও রয়েছে। লাইভ করে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 

মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।

আরো পড়ুন: স্ত্রীর সামনে কাকে দেখামাত্র জড়িয়ে ধরে চুমু দিলেন শাহরুখ?

এ বিষয়ে  ওমর সানী বলেন, ‘কারা এসব নিউজ করেছে, আমি তাদেরকে চিনি। শুধু এতটুকুই বলবো- তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না, এমন প্রশ্নে ওমর সানীর ভাষ্য, ‘না, কোনো পদক্ষেপ নেব না। সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দেব। যারা আমার স্ত্রীর মানহানি করেছেন, আল্লাহ তাদের বিচার করবেন।’

এসি/ আই.কে.জে/


মৌসুমী ওমর সানী বিগো লাইভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250