মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বিচ্ছেদ গুঞ্জনের অবসান ঘটিয়ে দুজনে খুনসুটিতে মেতেছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কর ও স্বামী রোহানপ্রীত। খবরের পাতায় পাতায় ভেসে বেড়ায় তাদের সংসার ভাঙনের গুঞ্জন। ঘটনার সূত্রপাত নেহার জন্মদিনকে ঘিরে। জন্মদিন পার্টিতে দেখা যায়নি তার স্বামীকে। এরপর থেকেই সবার মনে প্রশ্ন জাগে, স্ত্রীর জন্মদিনে কেনো পাশে নেই স্বামী? তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছে এই দম্পতি? সংসার ভাঙার গুঞ্জন নিয়ে ভক্তদের বিভিন্ন মন্তব্য ও সংবাদ প্রকাশ হলেও চুপ থেকে যান নেহা। তিনি যেন তার মতো করেই কিছু ভেবে রেখেছিলেন।

আরো পড়ুন: ফাদার্স ডে-র দিন সবচেয়ে বড় উপহার পেয়েছেন শাহরুখ খান

সেটাই করলেন! গতকাল সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে দিয়ে স্বামী রোহানের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেহা। যেখানে তাদের দুজনের খুনসুটি ফুটে উঠেছে। ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম। সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত।

বলেছেন, উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা। নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।


এসি/আই.কে.জে/

নেহা কাক্কর রোহানপ্রীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250