রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিদেশি রাষ্ট্রদূতরা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা : শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

বাংলাদেশে দায়িত্বরত বিদেশি দূতরা দায়িত্বের বাইরে গিয়ে কোনো কিছু করলে বা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূতরা রাজনৈতিক অফিসে গিয়ে বৈঠক করতে পারেন কিনা, শাহরিয়ারের কাছে জানতে চান সাংবাদিকরা।

উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ছয় মাস আগে একটি পরিস্থিতি গিয়েছে। কেউ কেউ তখন দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছেন। যদি কোনো দেশের রাষ্ট্রদূত আবারও সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হন, আমাদের কাছে যদি মনে হয় তারা সীমা লঙ্ঘন করে ফেলছেন; এটা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মার্কিন প্রেসিডেন্টের কাছে ৬ কংগ্রেসম্যানের চিঠি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, আমরা চিঠিটা সংগ্রহ করেছি। অন্যান্য চিঠিপত্রের মতো এখানেও অসামঞ্জস্য আছে; বাড়াবাড়ি আছে। তথ্যের একটা বড় ধরনের ঘাটতিও আছে। কংগ্রেসম্যানদের প্রচেষ্টা দুর্বল ও সস্তা।

আমরা ওই কংগ্রেসম্যানদের সঙ্গে কথা বলবো। শুধু তাই না, এ অঞ্চল নিয়ে বা এ ধরনের বিষয়ে যাদের আগ্রহ আছে– তাদের সবাইকে নিয়মিতভাবে আমরা আমাদের অবস্থান জানাবো।

উল্লেখ্য, রোববার (৪ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টায় নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৈঠকের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই।

আই.কে.জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250