সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিদেশি পর্যবেক্ষকদের আতিথেয়তায় দুই কোটি টাকা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কাছে দুই কোটি ১১ লাখ টাকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসির আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের আতিথেয়তায় এ অর্থ প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১লা জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ইসির আমন্ত্রণে যেসব দেশ ও  আন্তর্জাতিক  পর্যবেক্ষক আসবে তাদের ব্যয় বহনের জন্য মোট ২ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অর্থ পর্যবেক্ষকদের হোটেল ব্যয়, বিভিন্ন কেন্দ্রে যাতায়াত এবং আপ্যায়ন, আতিথেয়তা, বিমানবন্দরের অভ্যর্থনা ও হেল্প ডেস্ক, স্থানীয় হোটেলে মিডিয়া সেন্টার স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা প্রভৃতিতে এ অর্থ ব্যয় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে পর্যবেক্ষকদের এ বাজেট প্রাক্কলনে সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসকে/

পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষকদের আতিথেয়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250