বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পত্তি অর্জন নিয়ে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

লগো : ভূমি মন্ত্রণালয়

'বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন, ২০২৩'  শীর্ষক একটি খসড়া আইন জনসাধারণের পর্যালোচনা ও মতামতের জন্য প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। শনিবার (২৬ আগস্ট) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লিখিত আইনের খসড়াতে বলা হয়েছে, সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রয়, দান, বিনিময় বা অন্য কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থাবর সম্পত্তি অর্জন করতে পারবেনা। বিধান লঙ্ঘন করে কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থাবর সম্পত্তি অর্জন করলে তা সরকার বাজেয়াপ্ত করতে পারবে। বাজেয়াপ্তকৃত সম্পত্তি দায়মুক্তভাবে সরকারের অনুকূলে সমর্পিত হবে মর্মে বিধান রাখা হয়েছে খসড়াতে।

আইনের খসড়াতে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বলতে, এমন ধরনের সংগঠন বা কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে যা কোন কর্পোরেশন হতে পারে বা নাও হইতে পারে। এই ধরণের সংস্থা বাংলাদেশের বাইরে অন্য কোন দেশে গঠিত বা প্রতিষ্ঠিত হতে পারে। 

আইনের খসড়ার ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, সংগঠন বা কর্তৃপক্ষকে সেবা দান করা অথবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

প্রস্তাবিত আইনের খসড়ার বিষয়ে মতামত ও পরামর্শ থাকলে তা লিখিতভাবে ভূমি মন্ত্রণালয়ের অধিগ্রহণ-১ শাখায় ডাকযোগে কিংবা acquisition1mol@gmail.com ইমেইলে আগামী ১১ সেপ্টেম্বরেরে মধ্যে প্রেরণ করতে বলা হয় গণবিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, সংসদে 'বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন, ২০২৩' প্রণয়ন করা হলে তা 'বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠন (স্থাবর সম্পত্তি অধিগ্রহণ) নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮৩'-এর স্থলাভিষিক্ত হবে।

এসকে/ আই.কে.জে/

বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা নতুন আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250