শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

বিয়ে করলেন ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। জীবনের নতুন অধ্যায় শুরুর খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে নিজের একটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি জানান ফারিয়া। অভিনেত্রীর সেই পোষ্ট-ই বলে দিচ্ছে বৃহস্পতিবার শুভকাজটি সম্পন্ন হয়েছে তার।

সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের আপনার প্রার্থনায় রাখুন।’

অভিনেত্রীর সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন তার হাজারো ভক্ত-অনুরাগী। তবে কেউ কেউ আবার সন্দেহও প্রকাশ করেছেন যে এটি কোনো নাটকের প্রচারণা কিনা। কারণ বিয়ের খবর জানালেও পাত্রের নাম-ছবি পরিচয় কিছুই প্রকাশ করেননি ফারিয়া।

বিয়েটি যে ঘরোয়াভাবেই হয়েছে তা জানা গেল সেই পোস্টে অভিনেত্রীর এক মন্তব্য। এক নেটিজেন সেই পোস্টে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন, ‘দাওয়াত পাই নাই।’ এর জবাবে ফারিয়া লেখেন, ‘ভাই ঘরোয়াভাবে কাবিন হইছে।’

এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল বাগদান সেরেছেন ফারিয়া। চার বছরের প্রেমের পর প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে আয়োজন করেই বাগদান সেরেছিলেন।

দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন লাক্স তারকা ফারিয়া। দীর্ঘ এই ক্যারিয়ারে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার অন্যতম একটি কাজ। সেখানে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন। এখন সেই চরিত্রের নামেই ভক্তদের কাছে বেশি পরিচিত ফারিয়া।

ওআ/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250