মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বেশি দামে স্যালাইন বিক্রি, দুই ফার্মেসিকে ৬০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফার্মেসি দুটি হলো আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার লক্ষ্মীপুর বাজারে অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।

তখন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার।

মাসুম আলী বলেন, আজকে রাজশাহীর ওষুধের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশি দাম রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করা হয়। বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী জেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম বলেন, এটা অবশ্যই অন্যায় হয়েছে। ৯১ টাকার জিনিস কেউ ২০০ টাকায় বিক্রি করতে পারে না। আমরা এগুলো নিয়ে সবাইকে সতর্ক করবো। এরপরও যদি কেউ এমন কিছু করে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/  

মেডিকেল কলেজ রাজশাহী জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ স্যালাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250