শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বোল্টের পাশে যুক্তরাষ্ট্রের লাইলস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সর্বকালের দ্রুততম মানব উসাইন বোল্টের দুটি কীর্তি ছুঁয়ে ফেললেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। লাইলসের আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটারে সর্বশেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন বোল্ট। অন্য কীর্তিটির মাহাত্ম্য তো আরও বড়। বোল্টের পর ছেলে-মেয়ে মিলিয়েই প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্ট ‘ডাবল’ জিতলেন লাইলস।

সবশেষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ স্প্রিন্টে হ্যাটট্রিক গোল্ড মেডেল জেতার নজির ছিল বোল্টের। সেটাও ২০১৫ সালে। এরপর পেরিয়েছে ৮ বছর। বোল্টের কীর্তিকে স্পর্শ করা হয়নি কারোরই। ২০২৩ সালে আবার তেমন কীর্তি গড়লেন নোয়াহ লাইলস। আগেই বিশ্বের দ্রুততম পুরুষ হয়েছে। নিজের প্রিয় ইভেন্ট ২০০ মিটার স্প্রিন্টেও পেয়েছেন স্বর্ণপদক। এবার দলগত ইভেন্ট জিতে চক্রপূরণ করলেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। 

লাইলস একদিন আগেই ২০০ মিটারে সোনা জিতেছেন। ফর্মে থাকা এই দৌড়বিদের কোন বড় ধরণের সমস্যাই হয়নি। ফিনিশিং লাইন টাচ করেই আঙুল দিয়ে এক, দুই, তিন দেখিয়েছেন। যেন বুঝিয়ে দিলেন নিজের কীর্তিকেই। সর্বকালের সেরা দৌড়বিদের রেকর্ডে ভাগ বসিয়েছেন, আনন্দটাও তাই বাঁধভাঙ্গা ছিল লাইলসের জন্য। 

বোল্ট অবশ্য এমন তিন স্বর্ণ জেতা রীতিমত ‘অভ্যাস’ হয়ে দাঁড়িয়েছিল। সবমিলিয়ে মোট ৫ বার এমন ‘ট্রেবল’ কীর্তি গড়েছিলেন জ্যামাইকান কিংবদন্তি। ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে ছিল তার ট্রেবল। আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০৯, ২০১৩ এবং ২০১৫তে পেয়েছিলেন স্প্রিন্টের তিন প্রতিযোগিতার স্বর্ণপদক। 

আর.এইচ 

লাইলস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250