বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

ব্রাহ্মণবাড়িয়ার তিন স্কুলে বই দিলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ’র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্কুলে বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ফলে এ বছর বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৩ হাজার ৬০০ বই বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে সম্প্রতি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বই তুলে দেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিকাশ-ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।

নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৪ সাল থেকে বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। এ কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখ বই বিতরণ করেছে বিকাশ, তাতে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

আই. কে. জে/ 


বিশ্বসাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250