রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বয়স্কদের ২০০০ টাকা কর থেকে অব্যাহতির অনুরোধ কাজী নাবিলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রিটার্ন জমা দিতে ন্যূনতম ২০০০ টাকা কর প্রদানের বিষয়টি ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অব্যাহতি দেওয়ার জন্য বিবেচনার অনুরোধ করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সোমবার (৫ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন।

গত ১ জুন সংসদে পেশ করা বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেন।

এদিকে, বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কারখানা থেকে বাজারে কলম সরবরাহের সময় কর আরোপ করা হবে। এর ফলে কলমের দাম বাড়বে। কলমের ওপর প্রস্তাবিত করও প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাবিল আহমেদ।

আরো পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দেশ, নতুন যে তথ্য দিলো আবহাওয়া অফিস

অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের কলমের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে। যেহেতু এটা শিক্ষা উপকরণ, সেটাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাই। রিটার্ন জমা দিতে গেলে ২০০০ টাকা ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী ব্যক্তির ক্ষেত্রে বিবেচনার অনুরোধ জানাচ্ছি।

কাজী নাবিল বলেন, বিশ্বের তুলনায় আমাদের ট্যাক্স টু জিডিপি এখনও কম। আমাদের এটি ৯ শতাংশ, পার্শ্ববর্তী অনেক দেশে সেটা ১৭ থেকে ২০ শতাংশ রয়েছে। এজন্য আমাদের করজালকে আরও বিস্তৃতির চেষ্টা করতে হবে। প্রয়োজনে আমাদের 'কর শুমারি' করতে হবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250