শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। 

এই ম্যাচে না খেলার শঙ্কা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্য হলো। নিয়মিত অধিনায়ক সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দলে একজন বাড়তি বোলার হিসেবে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।

শুধু সাকিব নন, এই ম্যাচে খেলা হচ্ছে না তাসকিন আহমেদেরও। তাসকিনের পরিবর্তে একাদশে রাখা হয়েছে পেসার হাসান মাহমুদকে।

টস জিতে অধিনায়ক শান্ত বলেছেন, 'আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত (অধিনায়কক্ত্ব)। আমরা আগে ব্যাট করব। উইকেট বেশ দারুণ মনে হচ্ছে। আমরা কিছু ভালো স্কোর করতে পারলে সেটা দলের জন্য ভালো হবে। তিনি (সাকিব) আনফিট থাকায় এই ম্যাচে নেই, নাসুম তার জন্য আসছেন। ভারতের বিপক্ষে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে, আশা করি আমরা আমাদের ফর্ম ধরে রাখব। আমি আশা করি এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে। আমরা দর্শক দেখতে ভালোবাসি, আশা করি তারা উভয় দলকেই সমর্থন করবে। তাসকিনের পরিবর্তে খেলবেন হাসান।'

বাংলাদেশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ওআ/

বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250