সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

কিশোরগঞ্জে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে সফল চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচরে ভাসমান পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বদ্ধ জলাশয়ে কোনো প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া কম খরচে উৎপাদন করা বিষমুক্ত এসব সবজি বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে।

কম খরচে বেশি লাভ মেলায় এ পদ্ধতিতে সবজি আবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা।

জানা যায়, বর্ষা মৌসুমে বছরের প্রায় ৬ মাস এ পদ্ধতিতে আবাদ করা যায়। আর পানি শুকিয়ে গেলে কচুরিপানার বেড ব্যবহার করা যায় জৈব সার হিসেবে। বিষমুক্ত এসব সবজি বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। কম খরচে উৎপাদন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা।

চাষি আব্দুল গ‌নি বলেন, ২০১৩ সাল থেকে নিজের উদ্যোগে কচু‌রিপানার মাচায় স‌বজি চাষ করছি। সার ও কীটনাশক লাগে না। বাজারে এ সবজির চা‌হিদা বে‌শি। লাভ ও পাওয়া যায় বে‌শি।

আরো পড়ুন: ঢাকার কাছেই গড়ে উঠেছে ‘নিরাপদ সবজির গ্রাম’

কৃষি বিভাগের ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, শুধু বিষমুক্ত সব‌জি উৎপাদনই নয়। সব‌জি চাষ শেষ হলে কচু‌রিপানার বেড অন্য ফসলি জ‌মিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়।

কিশোরগঞ্জ জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতরের উপ প‌রিচালক মো. আবদুস সাত্তার বলেন, বর্তমানে কিশোরগঞ্জ সদর, নিকলী ও কটিয়াদী উপজেলায় সীমিত পরিসরে ভাসমান বেডে সবজি আবাদ করা হচ্ছে। জেলার অন্যান্য উপজেলাতে এটি সম্প্রসারণ করা হবে।

এসি/ আই.কে.জে


ভাসমান পদ্ধতি সবজি চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250