শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ভিক্ষার টাকায় মনোনয়নপত্র জমা দিলেন ফকির মুনসুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

ভিক্ষা করে টাকা জমিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর।

স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর বলেন, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। আমি রিকশা চালিয়ে সংসার চালাতাম। এখন আমার বয়স হয়েছে ৭০ বছর। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই।

আরো পড়ুন : এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা

তিনি আরও বলেন, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। নিজের থাকার ঘরের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে যাই। আমাকে ঘর না দিলে রাগে ক্ষোভে আমি গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হই। এবার গরিব অসহায় মানুষের কথা ভেবে মনোনয়নপত্র জমা দিয়ে এমপি নির্বাচনের ঘোষণা দিয়েছি।

ফকির মুনসুরের মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এস/ আই. কে. জে/


মনোনয়নপত্র ভিক্ষার টাকায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250