রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

ভিসা ছাড়াই ঘুরে আসুন ৪১টি দেশ থেকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভিসা ছাড়া বিদেশে ঘুরতে যাওয়াটা চিন্তা করা যায় না। কিন্তু সত্যিটা হল, বিনা ভিসাতেই এবার ঘুরে আসুন বিদেশ! বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। অর্থাৎ পৃথিবীর নির্দিষ্ট ৪১টি দেশ ভ্রমণ করতে কোনো ধরনের ভিসা লাগে না, শুধু পাসপোর্ট থাকলেই চলে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ প্রতিবছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা তৈরি করে। আর পাসপোর্ট ইনডেক্স ২০২০-এর তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ৯৮তম।

বিশ্বের ২০০টি দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়।

সংস্থাটি বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যাবে। দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

এশিয়া মহাদেশের ৬টি দেশ

ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ

কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ

কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ

বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

আমেরিকার মাত্র একটি দেশ

বলিভিয়া।

এসি/ওআ


ভিসা দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250