সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

ভোজ্যতেলের আমদানি কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর সুপারিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (৩১ জুলাই) সংসদ ভবনে ২৯তম বৈঠক কমিটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে সিলেট জেলায় প্রায় সাত লাখ হেক্টর অনাবাদি পতিত জমির মধ্য থেকে কী পরিমাণ জমি চাষাবাদের আ্ওতায় আনা সম্ভব সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে অনাবাদি পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধি এবং আদা, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদসহ অন্যান্য মসলা চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সব স্থাপনা ও ভূমি চিহ্নিতকরণ এবং এসব স্থাপনা ও ভূমি অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থাকে বরাদ্দ না দেওয়ার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

আরও পড়ুন: শিমলা মরিচ চাষে ভাগ্যের চাকা ঘুরলো শার্শার যুবক মানিক রাজার

এছাড়া নওগাঁর মান্দা উপজেলায় একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসি/ আইকেজে 



ভোজ্যতেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250