শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

কয়লা খালাস চলছে

ভোররাত থেকে শুরু হবে পায়রায় বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের কয়লাবাহী জাহাজ। শুক্রবার (২৩ জুন) দুপুরের পর কয়লাবাহী জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরে নোঙর করে বলে নিশ্চিত করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান।

শনিবার (২৪ জুন) সকাল থেকে দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌঁছায় এ জাহাজটি। গতকাল সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত তিনটায় জাহাজটি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা।

তিনি আরও বলেন, আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।

এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে। 

আরো পড়ুন: সড়কের ঈদযাত্রায় নেই বাড়তি চাপ

এর আগে গত ৫ জুন কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আশা করা হচ্ছে খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বিদ্যুৎকেন্দ্রটি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250