মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মজাদার বাঁধাকপির রোল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

শীতকালে ফুল ও বাঁধাকপি দিয়ে বিভিন্ন ধরনের পদ বানানো যায়। তবে কখনো কী বাঁধাকপির রোল খেয়েছেন? না খেয়ে থাকলে আজই তৈরি করে স্বাদ নিন। এই রোল খেতে বেশ সুস্বাদু। বানানোও সহজ। চলুন তবে জেনে নিই মচমচে বাঁধাকপির রোল তৈরির রেসিপি:

উপকরণ:

একটি বাঁধাকপি,

তেল,

পুরের উপকরণ-

সয়াবিন তেল,

পেঁয়াজ কুচি ৩ কাপ,

মরিচ কুচি স্বাদ মতো,

ক্যাপসিকাম এক কাপ,

টমেটো কুচি,

ভাজা জিরার গুঁড়া চার চামচ,

গরম মসলা এক চামচ,

গোলমরিচের গুঁড়া এক চামচ,

আলু ভর্তা এক কাপ,

লবণ স্বাদমতো,

আরো পড়ুন : শীতের সন্ধ্যায় ঘরেই তৈরি করুন স্যামন চাউডার

ধনেপাতা কুচি তিন চামচ,

ব্যাটারের উপকরণ-

বেসন এক কাপ,

লবণ স্বাদমতো,

চালের গুঁড়া দুই চামচ,

হলুদ এক চামচ,

মরিচের গুঁড়া স্বাদমতো

বেকিং পাউডার আধা চামচ।

পদ্ধতি:

পুর তৈরির জন্য ননস্টিক পাত্রে তেল দিন। এরপর পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম, টমেটো কুচি, ভাজা জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। সবজি সামান্য নরম হয়ে এলে আলু চটকে দিয়ে দিন। চার মিনিট নেড়ে লবণ ও ধনেপাতা কুচি দিন। কয়েক মিনিট পর নামিয়ে ফেলুন পুর। এরপর ব্যাটার তৈরির সব শুকনো উপকরণগুলো মিশিয়ে পানি দিন অল্প অল্প করে। বেশি ঘন বা পাতলা যেন না হয় ব্যাটার।

এবার একটি একটি করে বাঁধাকপির আস্ত পাতা আলাদা করুন। পাতার পেছনের শক্ত অংশ সাবধানে কাটবেন। চুলায় একটি পাত্রে পানি ও স্বাদ মতো লবণ একসঙ্গে মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে বাঁধাকপির পাতা দিন। একবারে সব দেওয়ার প্রয়োজন নেই। কয়েকটা দিন। ১৫ সেকেন্ড পর উঠিয়ে নিন। এভাবে সবগুলো পাতা সেদ্ধ করুন।

এবার তৈরি করে রাখা পুর পাতার একপাশে রেখে রোলের মতো করুন। এবার ব্যাটারে চুবিয়ে ডুবতেলে মচমচে করে ভেজে টমেটোর সস দিয়ে পরিবেশন করুন। ব্যস হয়ে গেল বাঁধাকপির মচমচে রোল।

এস/ আই.কে.জে

বাঁধাকপির রোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250