বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন মুসলিম নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৮৪ দিন অতিবাহিত করার পর পৃথিবীর বুকে ফিরে আসছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের এ নাগরিক মহাকাশ স্টেশন ছাড়েন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

সুলতান আল নিয়াদি ও আরও তিন নভোচারী মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীর দিকে রওনা দিয়েছেন।

গত ৩ মে ৬ মাসের জন্য মহাকাশের যান আল নিয়াদি। তিনি প্রথম অ্যারাবিয়ান হিসেবে মহাকাশে স্পেসওয়াক করেছিলেন। এরমাধ্যমে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। এছাড়া মুসলিম নভোচারীদের মধ্যে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ডও গড়েছেন তিনি।  

মহাকাশ স্টেশনে দীর্ঘ ৬ মাস অবস্থান করায় সেখানে থাকা অন্য নভোচারীদের সঙ্গে তার ভালো ও সুসম্পর্ক তৈরি হয়। স্টেশন ছাড়ার আগে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসেন তিনি।

এদিকে আল নিয়াদির পৃথিবীর বুকে ফিরে আসার বিষয়টি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির টেক্সাসের হোস্টন কেন্দ্র থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মহাকাশ স্টেশন থেকে বের হওয়ার আগে আল নিয়াদিকে স্পেসএক্সের একটি স্যুট পরতে দেখা যায়।

স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলটিতে করে আল নিয়াদির পৃথিবীতে ফিরতে সময় লাগবে ১৭ ঘণ্টা। তার সঙ্গে এই একই ক্যাপসুলে রয়েছেন নাসার নভোচারী স্টেফেন বাওয়েন, উডি হোবার্গ এবং রাশিয়ান নভোচারী আন্দ্রে ফেদেয়েভ। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছাকাছি তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করবে।

আর.এইচ 

মহাকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250