সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

মাছের শামি কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

মাছ বাঙালির প্রিয় খাদ্য। মাছ ভাজা কিংবা সাধারণ ঝোল তরকারি তো খাওয়াই হয়, চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু কাবাবও। শামি কাবাব কেবল মাংস দিয়েই নয়, তৈরি করা যায় মাছ দিয়েও। যেকোনো বড় মাছ দিয়েই তৈরি করতে পারবেন এই শামি কাবাব। চলুন জেনে নেওয়া যাক মাছের শামি কাবাব তৈরির রেসিপি-

উপকরণ:

বড় মাছ- ১টি

ছোলার ডাল- ১৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ১ কাপ

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

কাঁচা মরিচ- ১ চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

আরো পড়ুন : মুচমুচে লইট্টা ফ্রাই তৈরির রেসিপি

লেবুর রস- ১ টেবিল চামচ

ধনিয়াপাতা কুচি- ১ চা চামচ

ডিম- ২টি

চিনি- সামান্য

লবণ- পরিমাণমতো

পাউরুটির গুঁড়া- পরিমাণমতো

তেল- পরিমাণমতো।

পদ্ধতি: 

প্রথমে বড় মাছ কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিন। ছোলার ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া ও গরম মসলা দিয়ে মাছ সিদ্ধ করুন। মাছ সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নিন। এবার ডাল ও মাছ একসঙ্গে বেটে নিন। ডিমের কুসুম একসঙ্গে মেখে নিন। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ একসঙ্গে মেখে নিন। 

মাছের খামির হাতের তালুতে অল্প করে নিয়ে গোল করে মাঝখানে বুড়ো আঙুলের গর্ত করে পেঁয়াজমাখা পুর ভরে মুখ বন্ধ করে চ্যাপ্টা আকারে কাবাব গড়ুন। এবার ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় মেখে গরম তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে

মাছের শামি কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250