শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মাত্র ১০৫ দিনেই কোরআনের হাফেজ আট বছরের ফাহিম

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মাত্র ১০৫ দিনেই পবিত্র কুরআন শরিফ মুখস্থ করেছে ফাহিম। তার পুরো নাম মো. আবদুল্লাহ আল ফাহিম। বয়স মাত্র আট বছর চার মাস।

রোববার (২৬শে নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়ার হাফেজ নগরে নেয়ামত নূর জামে মসজিদ ও ইসলামি শিক্ষা কেন্দ্রে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪’ এর চট্টগ্রাম পর্বের অডিশনে অংশ নেয় ফাহিম। এ সময় ক্ষুদে কুরআনের পাখিদের মিলনমেলা তৈরি হয় সেখানে।

ফাহিম কক্সবাজারের ঝিলংজার হেদায়েতুন নূর হিফজুল কোরআন সেন্টারের ছাত্র। তার বাবা সেলিম উল্লাহ জাহাঙ্গীর উখিয়ার একটি মসজিদের ইমাম। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ফাহিম।

ফাহিমের শিক্ষক হাফেজ মো. শোয়াইবুল ইসলাম সোহেল বলেন, মাত্র সাড়ে তিন মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করেছে ফাহিম। সে খুবই মেধাবী। বড় হয়ে সে ইসলামিক স্কলার হতে চায়। তার জন্য সবার কাছে দোয়া চাই।

আরো পড়ুন: ৩৩ বার হজ করেছেন আবুল ফায়েজ!

দেশের সবচেয়ে বড় কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছে ফাহিমও।

প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দীন কাসেম বলেন, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় আয়োজন চলছে। প্রথমবারের চেয়ে এবার বেশি সাড়া পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার প্রতিযোগীরা অংশ নিচ্ছে। দুই পর্বে প্রতিযোগিতা হবে। এরমধ্যে ১০ জন ইয়েস কার্ড পাবে।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার পুরস্কার ছাড়াও বিজয়ী, বিজয়ীর পরিবার ও ওস্তাদের ওমরা হজ রয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

এসি/ওআ




ফাহিম কোরআন হাফেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250