শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি এই কিশোর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এক জীবনে কোটি টাকা কামানো যা তা কথা নয়। আর মাত্র ১৪ বছরে বয়সে কোটিপতি হয়ে বিশ্বকে দেখিয়ে দিল হরিয়ানার কিশোর ময়ঙ্ক। অমিতাভ বচ্চন সঞ্চালিত ভারত বিখ্যাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে গিয়ে কঠিন প্রশ্নের সঠিক জবাব দিয়ে তাক লাগিয়ে কোটি টাকা জিতে নিল এই কিশোর। 

কৌন বনেগা ক্রোড়পতির পঞ্চদশ সিজিনে ভাগ্য খোলে ময়ঙ্কের। ১৬টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে ১ কোটি টাকা জিতে নিয়েছে কিশোর। অষ্টম শ্রেণির ছাত্রটির বাড়ি হরিয়ানার মহেন্দ্রগড়ে।

কোনো রকম লাইফ লাইন ছাড়াই ৩.২ লাখ টাকা জিতেছে সে। সোশাল মিডিয়ায় বিখ্যাত শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ময়ঙ্কের বুদ্ধি দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। 

ময়ঙ্কও জানিয়েছে, জ্ঞান এমন একটি জিনিস যার দাম আছে। সর্বচ্চো ৭ কোটি টাকার প্রশ্নে এসেই পা হড়কায় হরিয়ানার মেধাবী কিশোরের। কী ছিল সেই প্রশ্ন?

আরো পড়ুন: মুক্তির আগেই ‘ডানকি’র আয় ১৩২ কোটি টাকা!

অমিতাভ বচ্চন এই পর্যায়ে ময়ঙ্ককে জিজ্ঞেস করেন, সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংকে রাশিয়ার পক্ষে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেওয়া হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের জন্য? 

খেলার নিয়ম মেনে চারটি অপশন দেওয়া হয়। সেগুলো হলো তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এর জবাব তার কাছে না থাকায় শো ছাড়ার সিদ্ধান্ত নেয় ময়ঙ্ক। ১ কোটি টাকা নিয়েই ঘরে ফেরে এই ১৪ বছরের কিশোর।

এসি/ আই. কে. জে/ 



কোটিপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250